ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

nayem ahmed
অক্টোবর ২৮, ২০১৯ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে রবিবার দুপুরে পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের কার্য্যালয়ে সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়।

কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, পবিত্র কোরআন তেলাওয়াত, কেক কাটা, মিষ্টান্ন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সান্তাহার পৌর যুবদলের আহবায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমান, আহবায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, এস এম আখতারুজ্জামান মিঠু, বিএনপির নেতা ইকবাল হোসেন, রেন্টু, চঞ্চল, বেলাল, যুবদল নেতা ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদল নেতা ও কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, যুবদল নেতা স্বপন, আলম, ছাত্রদল নেতা লিটন, সোহাগ, লিয়ন, নাবিল প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

স/এষ্