ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালিত

nayem ahmed
অক্টোবর ২৮, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।। খুলনার পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার মাটি অনেক পবিত্র ও উর্বর।

স্বাধীনতা পরবর্তী স্বদেশ প্রত্যাবর্তন করার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্র এলাকা থেকেই সুখী সমৃদ্ধিশালী ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার শুভ সূচনা করেছিলেন। এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন, বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়, উপ-মহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপধ্যায়, দানবীর মেহের মুছুল্লী, অসমাপ্ত আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক, রায় সাহেব বিনোদ বিহারী সাধু, শহীদ এমএ গফুর সহ অসংখ্য গুণীব্যক্তি।

মহাকবি মাইকেল মধুসুদন দত্ত, পীর জাফর আওলিয়া, আলম শাহ ফকির ও সরল খাঁ সহ অসংখ্য বুজর্গ ব্যক্তির স্মৃতি বিজড়িত স্থান অত্র এলাকা। এসব গুণি ব্যক্তিদের মধ্যে বিজ্ঞানী পিসি রায় ছিলেন অন্যতম। তিনি বলেন, বিজ্ঞানী পিসি রায় অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে শিল্পপতি, রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন।

এমপি বাবু বলেন, যে জাতি জ্ঞানীর মূল্যায়ন করে না, সে জাতি কখনো উন্নত হতে পারে না। বিজ্ঞানী পিসি রায় অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, চিরকুমার এ বিজ্ঞানী জীবনের অর্জিত সকল সম্পত্তি মানবকল্যাণে দান করে মৃত্যুর দেড়’শ বছর পরও অমর হয়ে রয়েছেন। গুণী এ বিজ্ঞানী শুধু পাইকগাছা নয়, গোটা দেশের গর্ব। তার জীবন ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

বিজ্ঞানীর জীবন আদর্শ সম্পর্কে বেশি বেশি জানতে হবে। এ জন্য তিনি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানীর জীবন আদর্শ ধারণ করে ডিজিটাল, তথ্য ও প্রযুক্তি এবং সৃজনশীল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

তিনি শনিবার বিকালে মহাকবি মধুসূদন জননী জাহ্নবীদেবীর জন্মস্থান পাইকগাছার কাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদ আয়োজিত বিজ্ঞানী পিসি রায়ের ৭৫ তম মহাপ্রয়াণ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক রণজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ওসি (তদন্ত) রহমত আলী।

প্রধান আলোচক ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের গীতিকার ও সুরকার শৈবাল মজুমদার। আলোচক ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের আরকেবিকে সম্মিলনীর সাধারণ সম্পাদক ও গবেষক পিনাকপাণী দত্ত।

স/এষ্