ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে এক বিধবা ও আরেক স্বামী পরিত্যক্তার বরাদ্ধকৃত রিলিফের ঘর উৎকোচের বিনিময়ে স্বচ্ছল ব্যক্তির নামে বরাদ্ধ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চৌপালা গ্রামের স্বামী পরিত্যক্তা মনোয়ারা বেগম ও একই গ্রামের বিধবা কুলসুম বেগম ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। গরীব অস্বচ্ছল ব্যক্তিদের জন্য আসা ঘর রাজনৈতিক প্রভাবে স্বচ্ছল ব্যক্তিদের নামে ঘর বরাদ্ধ করা হয় বলে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়।
দুটি অভিযোগের মধ্যে স্বামী পরিত্যক্তা মনোয়ারা বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেন তার তিন ছেলে মেয়ের মধ্যে এক ছেলে পঙ্গু। অন্য মানুষের বাসায় ঝিয়ের কাজ করে কোনমতে সংসার চালান। তারা ভাঙ্গা ঘরে বসবাস করে আসছিলেন। পরে ঘরের জন্য আবেদন করায় প্রাথমিক তালিকায় তার নাম থাকায় স্থানীয় ইউপি সদস্য ফিরোজ ৬০ হাজার টাকা দাবি করে। তার দাবীকৃত টাকা না দেওয়ায় ৭০ হাজার টাকা নিয়ে চৌপালা গ্রামের কালুর স্ত্রী রেনুকে বরাদ্ধ দেয়।
বিধবা কুলসুম বেগম ছাপরা ঘরে একমাত্র ছেলেকে বসবাস করে আসছে। নামটিও পাথমিক তালিকায় স্থান পায়। ঘর বরাদ্ধ দিতে বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক মল্লিকের সহযোগী কবির ৪০ হাজার টাকা দাবী করে। টাকা না দিতে পারায় একই গ্রামের রুস্তুমের ছেলে ইউসুফের কাছ থেকে ৫০ হাজার টাকার উৎকোচ নিয়ে তাকে ঘরটি বরাদ্ধ দেয়।
সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য ফিরোজ হাওলাদার বলেন ‘এ বিষয়ে আমি কিছু জানি না। প্রতিপক্ষ প্রার্থীরা আমারা নামে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করছে। ঘর দেওয়ার ব্যপারে আমাদের কোন হাত নেই। চেয়ারম্যন মোবারক হোসেন মল্লিক ঘর বরাদ্ধ দিয়েছেন। এই ইউনিয়নে আমরা ইউপি সদস্যরা কিছুই চেয়ারম্যানকে ছাড়া কিছু করতে পারিন। উপজেলা চেয়ারম্যানের ভাগিনা তৌহিদ লস্কর ইউসুফকে ঘর দেওয়ার জন্য শুপারিশ করেছে।
এ ব্যপারে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছিনা। চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।
এ ব্যপারে বাসন্ডা ইউনিয়নের সচিব মো. সবুজ জানান, ‘এমপি আমির হোসেন আমুর স্বাক্ষরিত তালিকায় তাদের নাম দেওয়া হয়েছে। এখানে আমার কোন তালিকা দেই না।
স/এষ্

