ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠির সুগন্ধায় বালু তোলার মহোৎসব হুমকির মুখে নদী তীরবর্তী গ্রাম

admin
অক্টোবর ২৪, ২০১৯ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে বালু তোলার মহোৎসব চলছে। অব্যহত বালু তোলার কারনে ভাঙ্গনের মুখে পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলো। বালুখেকো একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে সুগন্ধা নদীর দিয়াকুল পয়েন্ট এবং ঝালকাঠি লঞ্চঘাট থেকে সুগন্ধা-বিষখালি নদীর মোহনা সহ একাধিক স্থান থেকে বিভিন্ন মহলকে ম্যানেজ করে অব্যহতভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।

এতে করে একদিকে সরকার প্রচুর রাজস্ব হারাচ্ছে, তেমনি অবৈধভাবে বালু উত্তোলনের কারনে নদীর দুই পারে ভাঙ্গন দেখা দিয়েছে। উল্লেখ্য ঝালকাঠিতে সরকার অনুমোদিত কোন বালুমহল নেই।

গত এপ্রিল মাসে ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতটি ড্রেজারের সাত শ্রমিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেছিলেন। কিন্তু তারপরেও থেমে নেই বালু উত্তোলন। প্রায় সারাবছর ধরে বেপরোয়াভাবে বালু উত্তোলনের ফলে সুগন্ধা তীরবর্তী ঝালকাঠি-নলছিটি এলাকার কয়েকটি গ্রামে নদী ভাঙন ক্রমশই বাড়ছে।

ভূক্তভোগীরা জানান, অপরিকল্পিতভাবে এ বালু উত্তোলনের ফলে ঝালকাঠি শহর রক্ষা বাঁধ, নলছিটির বাড়ৈ বাড়ি ইট ভাটাসহ কয়েকটি গ্রাম, ঝালকাঠির তৈল ডিপো এলাকা, পুরাতন কলেজ এলাকা, ভবানীপুর, কিস্তাকাঠি, তোতা ফকিরের মাজার এলাকা, নাপ্তের হাট, দিয়াকুল গ্রাম ভয়াবহ নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে।

ইতোমধ্যে এসব এলাকার কয়েকশ’ একর আবাদি জমি ও বসতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে বালু উত্তোলনকারী ড্রেজারের একাধিক কর্মচারী এ প্রতিবেদককে জানান, সুগন্ধা নদী থেকে দিনরাত ৪/৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ চলে ২৪ ঘন্টা। বিভিন্ন মহলকে ম্যানেজ করেই তারা অভিযানের পরেও বালু উত্তোলন করতে সক্ষম হচ্ছে। একটি সূত্র জানায়, বালু উত্তোলনকারীরা ৪টি সেক্টরে নিয়মিত মাসিক মসোহারা প্রদান করে অবৈধ বালু উত্তোলনের কাজ করে যাচ্ছে।

এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতাহার মিয়া বলেন, বিষয়টি আমরা অবগত আছি। প্রতি সপ্তাহেই আমরা অভিযান চালাচ্ছি। কিন্তু আমরা অভিযান চালিয়ে চলে আসার পরেই তারা আবার রাতের আধারে বালু উত্তোলনের কাজ শুরু করে। এটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে শিগ্রই একটি মিটিং হবে।

সে মিটিংএ এ ব্যাপারে সিন্ধান্ত নেয়া হবে। পাশাপাশি ঝালকাঠিতে কোন অনুমোদিত বালুমহল না থাকায় বিকল্প কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারেও ঐ মিটিংএ সিদ্ধান্ত নেয়া হবে।

স/এষ্