ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১২৯ তম তিরোধান দিবসে মেহেরপুরে লালন স্মরণ সভা ও সংগীত অনুষ্ঠিত

admin
অক্টোবর ২০, ২০১৯ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : লালন শাহ’র ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণ সভা ও লালন সংগীত অনুষ্ঠানের আয়োজন করে লালন একাডেমি ও গবেষনা পরিষদ মেহেরপুর জেলা শাখা।

শনিবার সন্ধ্যা ৭ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভা ও লালন সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন হিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ড. গাজী রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন রুপাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে লালন কন্যা সোনিয়াকে সংগীতের জন্য দক্ষিণ কোরিয়া সফর এবং সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন রুপাকে সমাজ কর্মকান্ডে আন্তর্জাতিক পদক লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে সেখানে লালন সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

স/এষ্