ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনায় ধরা হচ্ছে নিষিদ্ধ মা ইলিশ

admin
অক্টোবর ২০, ২০১৯ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান : ইলিশের প্রজনন মৌসুম ৯থেকে ৩০অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকারে সরকারী নিষেধাজ্ঞা থাকা সত্বেও মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনায় দিনের বেলায় মা শিকার হচ্ছে।

পাশাপাশি নদীর দু”পাড়ে জমে উঠেছে নিষিদ্ধ মা ইলিশ বিক্রির হাট। কম দামে তাজা মাছ কিনতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল শ্রেনীর লোকের সমাগম হয় নদী তীরবর্তী গ্রামগুলোতে। বর্তমানে নদীতে মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি আইনত নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বকচর, কালিরচর, বাংলাবাজার শাখা নদীর তীর, সরদারকান্দি, শিলইসহ ৮টি স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মা ইলিশ বিক্রির হাট।

সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলো থেকে হাজার হাজার নারী পুরুষ ইলিশ কিনতে নদী তীরবর্তী গ্রামগুলোতে ভিড় জমায়। টংগীবাড়ী উপজেলার দিঘিরপাড়, হাসাইল এলাকার পদ্মা নদীর তীরেও মাছ বিক্রির হাট বসে।

ক্রেতারা জানায়, নদীতে শত শত জেলে মাছ ধরেছেই, বিভিন্ন স্থানে শত শত ট্রলার তীরে ভিড়ে মাছ বিক্রি করছে তাদের কেন প্রশাসন ধরেনা। আমরা সস্তাই পাই বলেই কিনি। প্রতিদিন হাজারো লোক কিনে আমরাও কিনি।

একাধিক জেলে মাছ ধরার বিষয়টি স্বীকার করে বলেন, প্রশাসন সব জেলেদের মাছ ধরা বন্ধ করতে পারছেনা। হাজার হাজার জেলে মাছ ধরে তাই আমরাও মাছ ধরি। আমরা গরীব মানুষ মাছ না ধরলে খাবো কি? এখন যে পরিমান মাছ পাই কয়েকদিন পরে এতো মাছ পাবোনা। অন্যদিকে সাধারন ক্রেতারা জানান, আমরা এই সময়টাতে কমদামে কিনতে পারি তাই মাছ কিনতে আসছি। জেলেরা মাছ ধরে তীরে হাট বসিয়ে বিক্রি করে তাদের ধরেনা কেন প্রশাসন ।

সরেজমিনে পদ্মা ও মেঘনায় গিয়ে মাছ ধরা ও বিক্রির দৃশ্য চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ যদি অভিযান ঠিকমত চালাতো তাহলে হাজার হাজার জেলে কিভাবে নদীতে নামে। প্রশাসন চাইলে নিষিদ্ধ মা ধরা ও বিক্রি বন্ধ করতে পারে। তাদের উদাশীনতার কারনে আজ নদীর তীরগুলোতে মাছ বিক্রির হাট বসেছে।

অপরদিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে দিনে ও রাতে শিকার করা হচ্ছে নিষিদ্ধ মা ইলিশ । সেখানকার তীরবর্তী গ্রামগুলোতেও বিক্রি হচ্ছে মা ইলিশ । এছাড়াও শত শত ট্রলার যোগে মৌসুমী ইলিশ বিক্রেতারা ইলিশ মাছ নিয়ে জেলার সকল উপজেলার গ্রামগুলোতে বিক্রি করছে এই নিষিদ্ধ মা ইলিশ ।

জেলা মৎস কর্মকর্তা মো: জিল্লুর রহমান বলেন, আমাদের জনবল সীমিত থাকার কারনে এতো বড় বিস্তীর্ন নদীতে নজরদারি করা সম্ভব হচ্ছেনা। প্রতিদিন আমারা অভিযান করে জেলে ও ক্রেতাদের জেল ও জরিমানা করতেছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

স/এষ্