ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খাজুরায় পুলিশ সেজে মাটর সাইকেল নিয়ে চম্পটের ২ মাস পর আটক

admin
অক্টোবর ১৯, ২০১৯ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর): যশোরের খাজুরায় পুলিশের পোশাক পরে অভিনব কৌশলে মটর সাইকল নিয়ে চম্পটের ২ মাস পর খাজুরা পুলিশ ক্যাম্পের পুলিশ কর্তৃক প্রতারক গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ও সহকারী ইনচার্জ এএসআই হযরত আলীর নেতৃত্বে পুলিশ ফোর্স সদর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রাম থেকে অভিনব স্টাইলের প্রতারক রবিউল ইসলাম রনিকে আটক করে।

প্রতারক রবিউল ইসলাম রনি পাঁচবাড়ীয়া গ্রামের সুজাউদ্দীনের ছেলে। তবে এ অভিযানে মটর সাইকলটি উদ্ধার হয়নি। এ ঘটনায় বাঘারপাড়া থানায় ১৭১/৩৭৯ ধারায় মামলা হয়েছে। মামলা নং-১০, তারিখঃ ১৮/১০/২০১৯। মামলার বাদী খোয়া যাওয়া মটর সাইকলের মালিক বাঘারপাড়ার দয়ারামপুর গ্রামের কামরুল ইসলাম মামলায় উল্লখ্য করেন, গত ২১ আগস্ট বুধবার সকাল ১১টার দিকে পুলিশের পোশাক পরিহিত প্রতারক রনি নারিকলবাড়ীয়া বাজার থেকে খাজুরা পুলিশ ক্যাম্পে আসার কথা বলে তার মটর সাইকলটি ভাড়া করে।

ক্যাম্পে প্রবেশের আগ মুহুর্তে প্রতারক একটি ফোন কল রিসিভ করে ১ মিনিট কথা বলে এবং তাকে জানায় স্যার মাছ ক্রয় করে নিয়ে ক্যাম্পে যেতে বলছে। তার কথা অনুযায়ী খাজুরা মাছ বাজারে অাসার পর রনি মাছ ব্যবসায়ী নিত্যানন্দের থেকে প্রায় ৪ হাজার টাকার ইলিশ মাছ দাম না দিয়ে টাকা নিয়ে আসার কথা বলে তাকে মাছ ব্যবসায়ীর নিকট দাড়িয়ে রেখে তার মাটর সাইকলটি নিয়ে পুলিশ ক্যাম্পের দিকে চলে যায় ।

দীর্ঘ সময় অপক্ষার পর সে ফিরে না অাসায় ক্যাম্পে গিয়ে ইনচার্জ রফিকুল ইসলামকে বিষয়টি জানালে সে বিষয়টি প্রতারনা হিসাবে বুঝতে পারে। ঘটনার দিনেই তিনি বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। এরপর পুলিশ ঐ প্রতারককে বিভিন্নভাবে খুঁজতে থাকে। ঘটনার প্রায় ২ মাস পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারকের নিজ বাড়ী থেকে সে গ্রেফতার হয়।

আটকের পর উক্ত প্রতারক রনি পুলিশের চোঁখে ধূলা দেয়ার ব্যাপক চেষ্টা চালায় বলে পুলিশ সূত্রে জানা যায়। ঐ দিন তার বিবাহের দিন থাকায় সে এধরনের কাজে জড়িত নয় বলে জোর দাবী জানায়। এমনকি ঘটনার তারিখে সংঘটিত বিবাহের একটি কাবিননামার নকল কপিও সে হাজির করে। পরবর্তীতে খোজ খবর নিয়ে কাবিননামাটি ভূয়া বলে জানা গেছে।

স/এষ্