হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ১৯ টি বিভাগের অনার্স প্রথম বর্ষ ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজটির অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রুকসুর ভিপি নূর হোসেন মারুফ, জিএস আসিফ ইমতিয়াজ সজল প্রমূখ।
স/এষ্

