টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড ও রেলস্টেশন এলাকায় গিয়ে মাদকসেবীদের সাথে এই নেশা ছেড়ে ভালো পথে আসে তার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এক মহতি উদ্যোগ গ্রহণ করেছেন।
এ সময় তিনি বলেন, যারা এসব অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসবে আমি তাদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিব এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিব।
মাদকসেবীরা পুলিশ কমিশনারের আহ্ববানে সাড়া দিয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে বলেন, স্যার আমরা আর এই জীবন চাই না। আমরা নতুন জীবনে ফিরে যেতে চাই। এ সময় তিন জন মাদকসেবী স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার টঙ্গী এলাকার বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টারের পাঠানো হয়।
টঙ্গীর স্টেশন রোড ও রেল স্টেশন এলাকার বিভিন্ন মাদক সেবনকারীরা শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভারের নিচে ও তার আশপাশে মাদক সেবন করে। এসব অধিকাংশ মাদকসেবীর শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে হাতে-পায়ে বিভিন্ন ক্ষত বিক্ষতের চিহ্ন রয়েছে।
তারা ওষুধের দোকান থেকে সিরিজ কিনে এনে প্যাথেডিনসহ নানা ধরনের নেশাজাত ইনজেকশন গ্রহণ করে থাকে। আর এসব মাদকদ্রব্য সংগ্রহে জন্য অর্থ জোগাড় করতে গিয়ে জড়িয়ে পড়ছেন নানা ধরনের অপরাধম‚লক কর্মকান্ডে।
এই পদ্ধতি ব্যবহার করার ফলে মাদক গ্রহণকারীদের অনেকের এইচআইভি জীবাণুতে ভুগছেন। আবার কেউ ভুগছে নানা জটিল রোগে।
স/এষ্

