ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়া সদর ইউপি উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী চূড়ান্ত

admin
মার্চ ১৮, ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম কবির সিকদার। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মো. রবিউল ইসলাম কবির সিকদারকে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
তিনি কাঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং পশ্চিম ছিটকী স্কুল এন্ড কলেজ ও কে বি কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি। সে প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক সিকদার এবং বর্তমান নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদারের আপন ভাই।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়। কাঠালিয়া সদর ইউনিয় পরিষদ উপ-নির্বাচনের ২০ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এবং ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

স/শা