বাঘারপাড়া(যশোর): বাঘারপাড়ার করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বিষয়ক র্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯ টার সময় করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাজম খাঁনের সভাপতিত্বে শিক্ষার্থীদের দৈনন্দিন সমাবেশ শেষে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। অালোচনায় অংশ নেন সহকারী প্রধান শিক্ষক শিশির বিশ্বাস ও বেসরকারি সংস্থা আর আর এফ এর প্রগ্রাম অফিসার কামরুন নাহার।
এছাড়া অনুষ্ঠানের সভাপতি ডেঙ্গু রোগ বিস্তারের কারন, প্রতিরোধ, লক্ষন ও প্রাথমিক চিকিৎসা প্রসঙ্গে বিস্তারিত অালোচনা করেন। বেসরকারি এনজিও পি কে এস এফ এর সহযোগীতায় আর আর এফ এ প্রগ্রাম বাস্তবায়ন করেছে।
অালোচনা শেষে এলাকাবাসীকে ডেঙ্গু বিষয়ে সচেতন করার লক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে বিদ্যালয় এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
স/এষ্

