ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ত্রিশটিরও বেশি জেলায় অনুষ্ঠিত হয়েছে দারাজ ফ্যান মিট, এইবার সাতক্ষীরায়

nayem ahmed
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ (Daraz.com.bd) ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ‘দারাজ ফ্যান ক্লাব’- এর সৌজন্যে এই প্রথম বারের মতন আয়োজন করল “ফ্যান মিট” যার মাধ্যমে দারাজের ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলতে পারবেন দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। দারাজ ফ্যান মিট কার্যক্রমটি ইতিমধ্যে দেশের ত্রিশটিরও বেশি জেলায় অনুষ্ঠিত হয়ে গিয়েছে।

গত ২০শে সেপ্টেম্বর দারাজ ফ্যান ক্লাব আয়োজিত “ফ্যানমিট” অনুষ্ঠিত হয় সাতক্ষীরার ইন্ডিয়ান মাসালা রেস্তোরায়। যেখানে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের হেড অফ মার্কেটিং সৈয়দ আহমদ আবারার হাসনাইন ও হেড অফ কাস্টমার সার্ভিস ফারহানা রফিকুজ্জামান প্রমুখ।

দারাজ গ্রাহকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরম্ভ হয় সকালে যেখানে আন্তরিক আলোচনার মাধ্যমে উঠে আসে দারাজ ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞেসা, মতামত, তাদের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান।

আলোচনায় উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল দারাজের ডেলিভারি,পণ্যের গুণগত মান,রিটার্ন ও রিফান্ড পলিসি ইত্যাদি। আশা করা যাচ্ছে, এই উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরো দৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরো বিকশিত করবে।

স/এষ্