ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘প্রধানমন্ত্রী দল দেখেন না’

admin
মার্চ ১৭, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী দল দেখেন না, সর্বদা অসুস্থ্য সকল সংস্কৃতিকর্মীর পাশে থাকেন, সহায়তা করেন।’

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বাঙালি সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধু উৎসব’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী দল দেখেন না, সর্বদা অসুস্থ্য সকল সংস্কৃতিকর্মীর পাশে থাকেন, সহায়তা করেন।নিশ্চিত হয়ে বলতে পারি, তিনি থাকতে দেশের সংস্কৃতি অঙ্গণ পিছিয়ে থাকবেনা।’

সেতুমন্ত্রী বলেন, ‘আজকাল কর্মী নয়, সবাই নেতা হতে চায়। এই নেতিবাচক মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। নইলে উন্নয়নের গতি বাঁধাগ্রস্থ হবে।’

তিনি আরো বলেন, ‘যতদিন বাংলাদেশ, ততদিন বঙ্গবন্ধু থাকবেন। তার নাম মুছে ফেলার সাধ্য কারো নেই। কারণ তিনি বাংলাদেশ মানচিত্রের চিত্রকর।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘বাঙালি সত্ত্বার সার্থক প্রতিনিধি বঙ্গবন্ধু। তিনি না থাকলে স্বাধীন দেশ, পতাকা, ভাষা প্রাপ্তি সম্ভব হতো না। তিনিই বাংলাদেশ।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক মেরিনা জাহান কবিতা, কবি কাজী রোজি এমপি, ড. ইনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসব প্রাঙ্গণে দুটি বইয়ের স্টল অংশ নিয়েছে। যেখানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বই। সন্ধ্যায় শুরু হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সেখানে সংগীত পরিবেশন করবেন দেশসেরা শিল্পীরা।

স/ এষ্