বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে এক অর্থ বছরের হাট-বাজার ইজারালব্ধ নীট আয়ের টাকা ভুয়া প্রকল্পের মাধ্যেমে উত্তোলন করে নামমাত্র কাজ করে সমস্ত টাকা আত্নসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, ১৪২৬ বঙ্গাব্দের হাট-বাজার ইজারালব্ধ আয়ের ১০% ২টি প্রকল্পে ২ লাখ ৬৩ হাজার ৫শতটাকা, গত ১৮/৯/২০১৯ ইং তারিখে ২৫৪৯৫৭৮ নং চেকে প্রদান ও ১৫% অর্থের অনুকুলে ১টি প্রকল্পে ৩৮ হাজার ৭৭ টাকা গত ১৮/৯/১৯ ইং তারিখে ২৫৪৯৫৭৯ নং চেকে প্রদান করা হয়।
উল্লেখিত ৩টি প্রকল্পগুলো হলো, পাহাড়পুর হটের চাল বাজারে ইট সোলিং প্রকল্প ২লক্ষ টাকা, পাহাড়পুর হাটের চাল বাজারে মাটি ভরাট ৬৩ হাজার ৫শত টাকা ও পাহাড়পুর হাটের চাল বাজার সংস্কার লক্ষ্যে মাটি ভরাট প্রকল্পে ৩৮ হাজার ৭৭ টাকা বরাদ্ধ প্রদান করা হলেও উক্ত অর্থ বছরের একিই স্থানে ৩টি প্রকল্প পদান করে মাটি ভরাটের কোন কাজ না করে নামমাত্র শুধু ইট সোলিং এর কাজ করেই সব টাকা উত্তোলন করেছেন চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর।
সরেজমিনে পাহাড়পুর হাটের প্রকল্পগুলোতে গিয়ে দেখাযায়, ১৪২৬ বঙ্গাব্দের হাট-বাজার ইজারালব্ধের ১০% এর প্রকল্প পাহাড়পুর হাটের চাল বাজার সংস্কার লক্ষ্যে মাটি ভরাট ৩৮ হাজার ৭৭ টাকা বরাদ্দের কোন কাজই করা হয়নি। ১৫% এর ১নং প্রকল্প পাহাড়পুর হাটের চাল বাজারে ইট সোলিং ২লক্ষ টাকার বরাদ্দের মধ্যে নামমাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকার কাজ করেছেন ও ২নং পাহাড়পুর হাটের চাল বাজারে মাটি ভরাট প্রকল্পে ৬৩ হাজার ৫শত টাকা বারাদ্দের কোন কাজ করেননি।
কাজ বিষয়ে পাহাড়পুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, এই চাল বাজারে শুধু ই্ট সোলিং এর কাজ হয়েছে তাতে খুব বেশি হলে ৪০ থেকে ৫০ হাজার টাকার কাজ করেছে চেয়ারম্যান। এখানে কোন মাটি ভরাট বা সংস্কারের কাজ হয়নি।
এই চাল বাজারে কয়টি প্রকল্প ও কত টাকা বরাদ্ধ তা কি আপনারা জানেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, চেয়ারম্যান আমাদের অর্থ বিষয়ে কোন কথা বলেননা।
পাহাড়পুর হাটে অবস্থিত বেশ কিছু দোকানদারসহ অনেকেই বলেন, এই চেয়ারম্যান কাউকে কোন কথা বলেননা। তার নিজ ইচ্ছা অনুযায়ী কাজ করে চলে যান।
পরপর এই ৩টি প্রকল্প একটি স্থানে হলেও সেখানে কোন মাটি ভরাট ও সংস্কারের কাজ করা হয়নি শুধু ইট সোলিং এর কিছু নাম মাত্র কাজ করা হয়েছে।
পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরকে মোবাইলফোনে হাট-বাজারের টাকায় ৩টি প্রকল্প একটি স্থানে দেখিয়ে শুধু ইট সোলিং এর নাম মাত্র কাজ করেছেন বলে প্রশ্ন করলে তিনি এই প্রতিনিধিকে বলেন, ওখানে কি কাজ হয়েছে তা তুমি পাবলিকে কেন জিজ্ঞাসা করেছো তুমি কি এই ইউনিয়নে নির্বাচন করবে বলে কথা বলার পর তিনি কাজ বিষয়ে বলেন, ইস্টিমেট অনুযায়ী কাজ করা হয়েছে।
হাট-বাজারের কাজ সমন্ধে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, হাট-বাজারের কাজর কোন কথা আমি জানিনা। নিয়ম অনুযায়ী আপনি হাট-বাজারের কাজের কোন প্রত্যায়ন না দেওয়া পর্যন্ত কোন বিল প্রদান করতে পারবে না বলে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কোন প্রত্যায়ন দেয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সাথে কথা বললে তিনি বলেন, তদন্ত করে খুব দ্রুত ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/এন

