ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধর্ষণ ও অর্থ বানিজ্যের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের নেতা গ্রেফতার

admin
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ধর্ষণ ও অর্থ বানিজ্যের অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও রামপাল থানা পুলিশ উপজেলার শ্রিফলতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার মোঃ হামীম নূরী রামপাল উপজেলার শ্রিফলতলা এলাকার মোহাম্মাদ নূরীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

জানাযায়, গোপালগঞ্জ এলাকার জনৈক নারী কে পুলিশের চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে অর্থ গ্রহন ও নারীকে ধর্ষণের অভিযোগে ফকিরহাট থানায় ও বাগেরহাট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন নির্যাতিত নারী।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তুহিন হাওলাদার বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ও রামপাল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ধর্ষণ ও অর্থ বানিজ্যের অভিযোগে করা এক নারীর পৃথক দুই মামলায় রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী (৫০) কে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

স/এন