ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ওভালে সাকিব তাণ্ডব, ক্ষোভ ঝাড়লেন শিশির

admin
মার্চ ১৭, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঝোপ বুঝে কোপ মারলেন সাকিবপত্নী শিশির! সাকিব আল হাসানের খেলার স্টাইল নিয়ে কম সমালোচনা হয় না। টেস্টে অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন সাকিব। পি সারা ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শেষ বিকালেও অনেকটা ব্যাটিং তাণ্ডব চালান এ অলরাউন্ডার।

সাকিবের এমন ব্যাটিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্র সমালোচনা হয়। অনেকেই বলে থাকেন-সাকিব নিজের জন্য খেলেন।

সমালোচকদের এমন মন্তব্যে সাকিবপত্নী শিশির যে খুবই বিরক্ত তার প্রমাণ পাওয়া গেল শুক্রবার।

শুক্রবার নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন সাকিব। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন শিশির। এতে ব্যঙ্গ করে সমালোচকদের ধুয়ে দেন শিশির।

ফেসবুকে সাকিব উম্মে আল হাসান নামে অ্যাকাউন্ট রয়েছে শিশিরের। সেখানে তিনি লেখেন, ‘আরেকটি অপরাধ! যেহেতু তুমি নিজের জন্য খেলো তাই দয়া করে ওই ১০০ রান বাসায় নিয়ে এসো যাতে করে আমরা ওগুলো দিয়ে তরকারি বানাতে পারি ও খেতে পারি!!! এটা নিশ্চয়ই ভালো কিছু করোনি।’

স/ এষ্