ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠান

admin
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) থেকে অাজম খাঁনঃ মনোমুগ্ধকর পরিবেশে উৎসাহ উদ্দীপনা আর রঙবেরঙের আয়োজনের মধ্য দিয়ে বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানের বিশেষ অাকর্শন ছিল হৃদয়গ্রাহী মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের নতুন ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল থেকেই নবীন শিক্ষার্থীরা পরিপাটি হয়ে কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করে। পাশাপাশি আসে প্রাক্তন শিক্ষার্থীরাও। নবীন- প্রবীন শিক্ষার্থীদের মিলনে কলেজে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ। পরে অতিথিগন একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের সভাপতি তানিয়া আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিত হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ওলিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শুধু ভাল ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সব সময় বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কখনও ছোট করে দেখা যাবে না। সর্বদা ইতিবাচক স্বপ্ন দেখতে হবে।

আরোও বলেন, মেয়েরা ভবিষ্যতের চালিকা শক্তি। ভালো লেখা-পড়া করে সৃজনশীল জ্ঞান অর্জন করতে হবে।

লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা রেখে মা বাবাকে ভক্তি করে কাজ করতে হবে। সকলকে দুর্নীতিমুক্ত, অসাপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একটি বাস উপহার দেওয়ার আশ্বাস দেন।

আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা। তারপর শুরু হয় মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

স/এন