মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে “আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির বিভিন্ন ছাত্র/ছাত্রী, অভিভাবক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে ” দেশটাকে পরিষ্কার করি দিবস ” উপলক্ষে জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করান।
শনিবার (২১ সেপ্টেম্বর ) ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয় সম্মুখে সংশপ্তকের প্রতিষ্ঠাতা ও পরিবর্তন চাই এর জেলা সমন্বয়কারী নবানিতা জাহান তানহার সভাপতিত্বে সকলের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসন জোহর আলী দিসবটির উদ্ভোধন করেন এবং সেই সাথে সম্মিলিত ভাবে জেলা প্রশাসকের নেতৃত্বে এ সপথ বাক্য পাঠ করান।
পরিবর্তন চাই’ এর উদ্যোগে ও ‘সংশপ্তক’ এর ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ছাত্রলীগ নেতা আ ফ আজিম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
স/এষ্

