ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শিশু সমাবেশ

admin
মার্চ ১৭, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর(যশোর) প্রতিনিধি: শুক্রবার সকালে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে জাতীর জনকের ৯৮ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ,চিত্রাংকন প্রতিযোগিতা ,আলোচনা সভা ও চড়–ইভাতি কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।শিশু সমাবেশের আলোচনায় মদন সাহা অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম । চারুপীঠ স্কুলের পরিচালক উৎপল দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,কাউন্সিলর বিপুল সিদ্দিকী, মধুসূদন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির অর্থসচিব রুখসানা রহমান শিল্পী, প্রেসক্লারে সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী, আরবপুর ডিজিটাল সেন্টারের কর্মকর্তা ও সাংবাদিক এস এম আরিফ,লেখক সহকারী অধ্যাপক তাপস মজুমদার,সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) প্রবীর সরকার,সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত,অভিভাবক সদস্য শিক্ষক মাহবুবুর রহমান টুলু,প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রমুখ। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয় এবং অভিভাবকসহ শিশুদের মাঝে ভোনা খুচুড়ি বিতরন করা হয়।

স/ এষ্