বাঘারপাড়াঃ যশোরের বাঘারপাড়ায় এক প্রাইমারী শিক্ষকের বিরুদ্ধে অর্ক অধিকারি (৯) নামে এক ছাত্রকে মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযাগ উঠেছে।
গুরুতর আহত ঐ ছাত্রকে স্থানীয় পল্লী চিকিৎসক অরবিন্দ রায়ের নিকট থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বুধবার (১৭ সপ্টম্বর) উপজেলার দাহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে।
অর্ক উপজেলা সদরের (দাহাকুলা) কলেজ রোডের মিষ্টি বিক্রতা শচিন অধিকারির ছেলে এবং দাহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সপ্টম্বর) ১২ টার দিকে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবশনের সময় খুদে এই শিক্ষার্থী দুষ্টামি করলে সহকারি শিক্ষক লতা অধিকারি তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আঘাত করে।
এতে ঐ শিক্ষার্থীর মাথা ফেটে রক্তক্ষরন শুরু হয়। এসময় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে ।
এদিকে ঘটনার বিষয় অভিবাবকের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের ছবি তুলতে ও তথ্য দিতে অপারগত প্রকাশ করা হয় ।
এবিষয়ে অভিযুক্ত সহকারি শিক্ষক লতা অধিকারি বলেন, আমার ব্লাড প্রেসার বেড়েছে। আমি এখন কথা বলত পারছি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৈজাউল ইসলাম বলেন, অভিবাভকরা ক্ষমা করায় রক্ষা পাওয়া গেছে । ব্যাপারটা এখানে শেষ। এনিয়ে যেন কোন ঝুট ঝামলা না হয় সে বিষয়ে অনুরোধ রইল ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অসিম দাস বলন, আমি দেশে ছিলাম না। এ বিষয়টা বিস্তারিত জেনে আপনাকে বলব।
উপজলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলন, আমি এ বিষয়ে অভিযাগ পাইনি। অভিযাগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

