কুষ্টিয়া প্রতিনিধি: চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়া সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে আটক করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনেু থেকে তাকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজু’র বিরুদ্ধে।
এসব কারনে তাকে আটক করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পজানান,চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে।এ ব্যাপারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স/এষ্

