ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শৈলকুপায় সাপের কামড়ে দুই সহোদরের মৃত্যু

nayem ahmed
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। দুই সহোদর হলেন শৈলকুপা উপজেলার নাকপাড়া গ্রামের নওয়াব আলীর ছেলে শাহীন হোসেন (৩০) ও সোহান হোসেন (১০)। মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নাকপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, শাহীন ও সোহান নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতের কোন এক সময় তাদেরকে বিষধর সাপে দংশন করে। পরবর্তীতে তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুই ভাইয়ের মৃত্যুতে নাকপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/এষ্