ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় ২ কৃষকের ২ বিঘা জমির চারাগাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, ১০ লাখ টাকা ক্ষতি !

admin
মার্চ ১৭, ২০১৭ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় ২ কৃষকের ২ বিঘা জমির চারাগাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ ভাইয়ের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম সরওয়ার ও তার ভাই শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা চন্ডিপুর গ্রামের মাঠে নার্সারি স্থাপন করে গাছের চারা তৈরি করে আসছেন। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা শুক্রবার ভোরে ৪টি নার্সারিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৩০ হাজার মেহগনি গাছের চারা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্