বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্টি সামাজিক সংগঠনের আয়োজনে কারাম উৎসব পালিত হয়েছে।
আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভ‚মির নওগাঁর আদিবাসীরা এই কারাম উৎসব পালন করে আসছে।
গতকাল রোববার বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৯টি দল এই কারাম উৎসবে অংশ গ্রহন করে। আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন। জানা যায় কারাম একটি গাছের নাম। আদিবাসী বিভিন্ন জাতি গোষ্ঠির মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। প্রতি বছর বংশপরমপরায় ভাদ্র মাসের পূর্ণিমায় পালন করা হয় এই পূজা।
পূজার সময় আদিবাসিদের সহদ্বয় দুই ভাই ধর্মা ও কর্মা’র জীবনী তুলে ধরা হয়। আদিবাসি বিশ্বাস করে ধর্ম পালন করায় ধর্মা রক্ষা পান সকল বিপদের হাত থেকে। আর কর্মা ধর্ম পালন করায় তার ক্ষতি হয়।
ভাদ্র মাসের প্রথম পূর্ণিমায় আদিবাসি সম্প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনেন। এরপর সন্ধ্যায় পুঞ্জিকা মতে পূর্ণিমা শুরু হলে কারামডাল কেটে অস্থায়ী মন্ডবে পুঁতে রেখে পূজা-অর্চনা আর নাচ-গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে প্রতি বছর কারাম এ উৎসব পালন করে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা আদিবাসী সাামজিক সংগঠনের সভাপতি বিজয় পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল আলম খাঁন।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার কল্পনা, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, সমাজসেবক রজত কান্ত গোস্বামী প্রমূখ। শেষে বিভিন্ন দলের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।
স/এন

