ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে নিরাপদ পাথর উত্তোলনের বিষয়ে অবহতিকরণ সমাবেশ

admin
মার্চ ১৭, ২০১৭ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শাহআলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের জাফলংয়ে নিরাপদ পাথর উত্তোলনের বিষয়ে অবহতিকরণ সমাবশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাফলং পাথর ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মিয়া। ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও গোয়াইনঘাট মো. সালাহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি মো. দেলওয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়কারি শাহ শাহেদা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, জাফলং ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাথর ব্যবসায়ী সংগঠনের সহ সভাপতি ইসমাইল আলী, মিল মালিক সংগঠনের সভাপতি বাবলু বখত, পাথর শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস শহীদ, ট্রাক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।
সমাবেশে ইউএনও মো. সালাহ উদ্দিন পাথর শ্রমিকের মৃত্যু হৃাসকল্পে নিরাপদে পাথর উত্তোলনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং পাথর উত্তোলনের গাইড লাইন উপস্থাপন করেন।

স/এষ্