ভোলা থেকে রাকিব হোসেন : ভোলা লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহতের সংবাদ পাওয়া গিয়াছে।
জানা যায় আজ(১৪ সেপ্টেম্বর) শনিবার লালমোহন পৌর শহরের মুসলিম হোটেলের সামনে চরফ্যাসন থেকে ভোলার উদ্দেশ্য যাত্রীবাহী বাসের চাপায় শরীফ (১২) নামে ৮ম শ্রেণির স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে সড়ক অবরোধ ও যানচলাচল বন্ধের খবর পাওয়া গিয়াছে।
সুত্র জানায় আজ(১৪ সেপ্টেন্বর)সকাল ৮ টার দিকে ওই স্কুল ছাত্র বাইসাইকেলে চালিয়ে স্কুলে যাওয়ার সময় চরফ্যাশন থেকে ভোলাগামী বাসের ধাক্কা দিলে ছাইকেল থেকে ছিটকে চাকায় মাথা পিষ্টে ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে লালমোহন পৌরশহরে নিহত স্কুল ছাত্রের সংবাদের রাস্তায় অবরোধ ও বিক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা।সকল যান চলাচল বন্ধ রয়েছে।ঘাতক গুলজার বাসটি বোরহানউদ্দিনের দালাল বাজার আটক করা হয়, এবং বাসটি বোরহানউদ্দিনের থানা পুলিশ উদ্ধার করে বোরহানউদ্দিন থানায় নিয়ে যায়। চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য নিহত শরীফ লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে। এব্যাপারে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তা বলেন, পুলিশ বাইসাইকেল আরোহী নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ।
স/এষ্

