ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাতীয় শিশু দিবসে ঝালকাঠি বিড়ি কারখানায় শিশুশ্রমিক, স্বাস্থ্য জুকিতে শিশুরা

admin
মার্চ ১৭, ২০১৭ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পৌর শহরের পূর্বচাঁদকাঠি এলাকার জেলেপাড়ায় কারিকর বিড়ি তৈরীর কারখানায় বয়স্ক নারী-পুরুষ শ্রমিকদের সাথে কাজ করছে শিশু ও কিশোররা। নারী শ্রমিকদের সাথে কারখানার মধ্যে থাকছে কোমলমতি অবুঝ শিশুরাও। বিড়ি তৈরী তামাকের উদ্ভট ও দুর্গন্ধে শিশু স্বাস্থ্য রয়েছে মারাত্মক ঝুকিতে।

সারেজমিনে গিয়ে দেখা গেছে, শিশু হিসেবে মায়ের সাথে কারখানায় রয়েছে বনিয়া বেগমের ১১ মাস বয়সী শিশু মোঃ ইয়াছিন তালুকদার, শেমালা বেগমের সাথে রয়েছে ১৪ মাস বয়সী সাফিন। শিশু শ্রমিক হিসেবে গুড়া তামাক থেকে প্যাকেটজাত করণ প্রক্রিয়ার কাজ করছে মর্জিনা বেগম (নানীর) সাথে রয়েছে ৬বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইরা, ৩য় শ্রেণির ছাত্রী সুমাইয়া, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ হৃদয় ও কাজল আক্তার, ৫ম শ্রেণির শিক্ষার্থী মিতু, মীমসহ শিক্ষাক্ষেত্র থেকে ঝড়ে পড়া কাজল (১২) ও রাতুল (১৩)।

হেনারা বেগম বলেন, আমরা এখানে কাজ করি কমিশনে (প্রডাকশন অনুযায়ী), নির্ধারিত বেতনে না। বেশি টাকা আয় করতে হলে কাজ বেশিই করতে হয় তাই মেয়ে শিউলী আক্তারকে সাথে নিয়ে আসছি। এরমধ্যে আবার নিয়মিত শ্রমিক হিসেবে মাসিক টার্গেট রয়েছে। টার্গেট পুরণের জন্য কাজের চাপ কমাতে মেয়েদের সাথে নিয়ে আসে অনেকেই। স্কুল বন্ধ দিয়ে কাজে কেন জানতে চাইলে তারা জানান, আমাদের লেখাপড়া-সংসার সবদিকই রাখতে হয়।

বিড়ি কারখানার ব্যবস্থাপক রতন দত্ত বলেন, আমাদের এখানে কাজের চাপ আছে ঠিকই, কিন্তু শিশু বাচ্চাদের আনার বা রাখার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই। এটা সম্পুর্ণই মায়েদের ইচ্ছা। তবে শিশুদের আলাদা সংরক্ষণের ব্যাপারে উদ্যোগ নেয়ার চিন্তাভাবনা রয়েছে বলে জানান।

ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক শিরীন শারমিন জানান, প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষদের চেয়ে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। দীর্ঘ দিন কাজ করলে সবারই বার্জার ও ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হতে পারে। তবে এর মধ্যে শিশুদের ঝুকি বেশি। শিশুরা খুব দ্রুত আক্রান্ত হতে পারে বলে মন্তাব্য করেন শিক্ষক শিরীন শারমিন।

ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম দাস জানান, তামাক সেবন ও তামাকজাত পণ্যে কাজ করার ক্ষতিকর দিক প্রায় সমান। এক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ঝুকি অনেকটা বেশি। বিশেষ করে শিশুদের রোগাক্রান্ত হবার ঝুকি আরো অনেকগুণ বেশি। একারণে অ্যাজমা, হৃদরোগ, ব্রঙ্কাইটিস ও হাপানি রোগ হতে পারে।
সেভ দ্যা চিলড্রেন ঝালকাঠি শাখার সিনিয়র ব্যবস্থাপক ডাঃ মোস্তাক আহমেদ বলেন, এধরণের কাজে শিশুদের ব্যবহার মারাত্মক ঝুকিপূর্ণ। একারণে অ্যাজমা থেকে শুরুকরে হৃদরোগ, ব্রঙ্কাইটিস ও হাপানি রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা আছে।

স/ এষ্