ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় যার পকেটে ছিল ২ কোটি, আটক হল সে

nayem ahmed
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় প্রায় ২ কোটি টাকা আত্মসাতের মামলায় আদালতের রায়ে দন্ডিত ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মোঃ তারিকুল ইসলামকে গ্রেফতার  করেছে সদর থানা পুলিশ। তারিকুল ইসলাম সদরের হাজিপুর গ্রামের রবি মোল্যার ছেলে বলে জানা যায় ।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার লক্ষীপুর গ্রামের মোজাম্মেল হোসেন এর সাথে ইটের ভাটা ও কয়লার ব্যবসা করতেন তারিকুল।
বিগত ২০১৬ সালের জানুয়ারিতে ওই ব্যবসায়ীর পাওনা ১ কোটি  ৭৬ লাখ টাকা পরিশোধের জন্য  তার অগ্রণী ব্যাংক হাজিপুর শাখার একাউন্ট হইতে  ৩টি চেক দেন তারিকুল।
কিন্তু’ ২০১৬ সালের জুলাই মাসে  টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় ওই একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। ফলে চেক গুলি ডিজঅনার হয়। এ সময় চেক ডিজঅনার ও পাওনা টাকা পরিশোধের জন্য মোজাম্মেল হোসেন তারিকুল ইসলামের নামে সে বছর আগষ্টে মাগুরা যুগ্ম জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ১৯২/১৭।
আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবারে গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশের একটি দল হাজিপুর এলাকা থেকে তারিকুলকে গ্রেফতার করা হয়।
স/এষ্