বাঘারপাড়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন উপলক্ষে গতকাল বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের একাংশের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এ দিন বিকালে রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল। সভায় সভাপতিত্ব করেন রাসেল স্মৃতি সংসদের সভাপতি মাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেরা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, এনায়েত হোসেন লিটন, সৈনিক লীগ নেতা সিরাজুল ইসলাম রিপন, ইফতেখায়রুল রিগান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, নেতা টিপু সুলতান, রজিবুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে আনন্দ র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে।
স/ এষ্

