ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুড়িগ্রামে অগ্নিকান্ডে ঘর পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

nayem ahmed
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌর এলাকায় অগ্নিকান্ডে ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, পৌর এলাকার খান পাড়া গ্রামের মৃত নজির খন্দকারের পুত্র মোঃ বাবলু মিয়ার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে টিভিতে অাগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডে বাবুল মিয়ার ঘরে থাকা জমানো ১৫ হাজার টাকা, টিভি, সিলিংফ্যান, খাট ও প্রয়োজনীয় অাসবাবপত্র সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

বাবুল মিয়া বলেন, বাবা অামি অত্যন্ত মর্মাহত। কোন ভাষাই অাসছেনা মুখে। শুধু এটুকুই বলবো যে অামার নগদ টাকা, অাসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র সমূহ অাগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। অামরা শুধুমাত্র নিজেদের প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি।

এব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদুর রহমান মাসুদ এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ আব্দুল জলিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করে নগদ ২ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

স/এন