ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

nayem ahmed
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় আব্দুল বাতেন (৭৫) নামের একজন প্রাক্তন বিএসসি শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজারহাট-উলিপুর সড়কের তালতলা স্কুল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত অাব্দুল বাতেন রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের দূর্লভকুটি গ্রামের মৃত সমেস ব্যাপারীর পুত্র।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নিহত অাব্দুল বাতেন মটর সাইকেল যোগে উলিপুর যাওয়ার পথে তালতলা স্কুলের সামনে একটি পাট বোঝাই অটোর সাথে ধাক্কা লেগে গুরুতর অাহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স/এন