ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছী থানার নবাগত ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ এর যোগদান

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার বদলগাছী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চৌধুরী জুবায়ের আহাম্মেদ যোগদান করেছেন।

তিনি ৮ই সেপ্টেম্বর ১৯ইং রোববার সকালে বদলগাছী থানার বিদায়ী ওসি জালাল উদ্দীনের কাছ থেকে থানার দায়িত্ব বুঝে নেন।

ইতিপূর্বে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন।

পদোন্নতি নিয়ে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি নাচোল থানায়২০১৭ইং সালের ১১ই অক্টোবর যোগদান করেছিলেন। নাচোল থানার ওসি হিসেবে তিনি দীর্ঘদিন সফলতার সাথে ওসির দায়িত্ব পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা থেকে বদলি হয়ে গত ৮ই সেপ্টেম্বর ১৯ইং রোববার বদলগাছী থানায় নবাগত ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ এর বাড়ী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরে।

স/এষ্