নিউজ ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে জন্য জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি। আগামীকাল বিসিবি একাদশ হিসেবে এই দল খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজের দলে থাকা পাঁচ ক্রিকেটার, সাব্বির হোসেন, মেহেদি হাসান, আফিফ হোসেন, ইয়াসিন আরাফা ও সাইফুদ্দিন বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন।
চট্রগ্রাম টেস্ট খেলে আজই দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে চট্রগ্রাম টেস্টের কেউই খেলছেনা এই প্রস্তুতি ম্যাচে। খেলবেন, জাকের আলী, আরিফুল হকরা।
আগামীর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বিসিবি একাদশ।
বিসিবি একাদশ :
সাইফ হাসান, নাইম শেখ, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইয়াসির আলী, সাব্বির হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকির আলী, সাইফউদ্দীন।
স/এষ্

