ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পঞ্চগড়ে মাদ্রাসায় রেলিংয়ের বদলে বাঁশ,দূর্ঘটনার আশংকা

nayem ahmed
সেপ্টেম্বর ১০, ২০১৯ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড এলাকায় সাকুরুন নেছা একাডেমী কমপ্লেক্স শিক্ষা প্রতিষ্ঠানটির ভবনের বারান্দায় রেলিংয়ের বদলে বাঁশ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে শিক্ষার্থীদের পাঠদান। তবে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসীরা।

জানা যায়,নর্থ বেঙ্গল চা কারখানার অর্থায়নে নিজস্ব জমিতে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। দীর্ঘ দিন আগে ৩ তলা ভবনের কাজ শেষ করে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। তবে নির্মাণের দীর্ঘদিন অতিবাহিত হলেও বারান্দার রেলিংয়ের কাজ শুরু হয়নি। ফলে রেলিংয়ের পরিবর্তে বাঁশ বেধে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির। এতে সন্তাদের মাদ্রাসায় পাঠিয়ে দুশচিন্তায় পড়েছেন অভিভাবকরা। কখন কি দূর্ঘটনা ঘটে । এই শঙ্কার মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম।

এদিকে,আবাসিক অনাবাসিক ছাত্রের সংখ্যা ৮৭ জন, শিক্ষক রয়েছেন ৫ জন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানায় কয়েক বছর ধরে আমাদের খুবই সতর্কতায় থাকতে হয় তারপরও ভয় লাগে কখন কি হয়।সবসময়ই আমাদেরকে আতঙ্কের মধ্যে ক্লাস করা এবং চলফেরা করতে হচ্ছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক লুৎফর কবির বলেন,শিক্ষার্থীসহ শিক্ষকরা চরম ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম চালানোর বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানানো হয়েছে।

তবে নর্থ বেঙ্গল চা কারখানার ব্যবস্থাপনায় চলছে মাদ্রাসাটি। এ বিষয়ে ম্যানেজার আব্দুর রাজ্জাক এর মুঠোফোন বন্ধ থাকায় মাদ্রাসা সম্পর্কে কোন কিছু জানা সম্ভব হয়নি।

স/এন