বিনোদন ডেস্ক: পপি ১৯৭৯ সালে ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহন করেন। তাই আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির বিশেষ দিন। এ দিনে তার জন্য বিশেষ একটি মুহূর্ত অপেক্ষা করছে বলে তিনি জানান।
লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়াতে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে আগমনের আগে তিনি শহীদুল হক খান পরিচালিত নায়ক নাটকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন। মনতাজুর রহমান আকবরের কুলি ছবি দিয়েই বড় পর্দায় তার অভিষেক ঘটে।
এ পর্যন্ত তিনি মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন।
শুধু চলচ্চিত্রেই নয় বিজ্ঞাপনে মডেল হিসেবে তার উপস্থিতি ছিলো একজন আকর্ষনীয় মডেল’রই মতো। ছোটপর্দায় মাঝে মাঝে যেসব নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন, সেখানেও তিনি হয়েছেন নন্দিত। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ অহংখ্য পুরষ্কার অর্জন করেছেন পপি।
জন্মদিন উপলক্ষে পপি বলেন, আজকে আমি পপি হতে পেরেছি আমার ভক্তদের জন্য। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার সকল ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী সবার প্রতি কৃতজ্ঞতা। আমার জন্য সবাই দোয়া করবেন। যেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের ভালো কাজ উপহার দিতে পারি।
স/এন

