ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলি হলেন বদলগাছী থানার জনবান্ধব ওসি জালাল উদ্দীন

nayem ahmed
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ’ কথাটির যথার্থতা অনেক সময় কিছু পুলিশ সদস্যদের মাঝে খুজে পাওয়া মুশকিল হয়ে যায়।

বিভিন্ন সময় কিছু পুলিশ সদস্যদের অনৈতিক কার্যকলাপের মধ্যদিয়ে। অনেক পুলিশ সদস্যর সখ্যতার কথা শোনা যায় যখন মাদক ব্যবসায়ী, আইনভঙ্গকারী অথবা নিরীহ জনসাধারণের পকেটে মাদক দিয়ে ‘সামারী’ নামক নাটক রচনা করে টু-পাইস ইনকাম করে, তখন বিশ্বাস ভঙ্গ আর অবহেলার পাত্র হয়ে তারা নিজের অজান্তেই মনে পুলিশ সম্পর্কে কালো দাগ কাটে।

আবার সেই পুলিশ সদস্যরই অনেকে তাদের সদাচরণ, নৈতিক কর্মকান্ড, সেবার মনোভাব ও আইনের প্রতি শ্রদ্ধাভরে গণমানুষকে আপন পরিবারের সদস্য মনোভাবে সেবা’র মাধ্যমে যখন মন জয় করে। তখন পুলিশই জনতা, জনতাই পুলিশ’ উক্তিটির যথার্থতা খুজে পাওয়া যায়।

যে পুলিশ সদস্য সেবার ব্রত নিয়ে এ কাজ করে সেই পুলিশ সদস্য গনমানুষের কাতারে চলে এসে একজন আমজনতা হয়ে আইনের সেবার মাধ্যমে নিজেকে মহিমানণ্যিত করে। তখন সে একজন পোষাকধারী আইনের প্রতি শ্রদ্ধাশীল, পরোপোকারী সাধারণ জনতা হয়। হয়তো সে নিজেই বুঝে উঠতে পারে না। সে তখন আপন কর্মমহিমায় জ্বল জ্বল করে এলাকাবাসীর মনিকোঠায়।

তেমনি একজন সাধারনের মাঝে অসাধারন আইনের সেবক বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।

রবিবার নওগাঁর বদলগাছী বাসীর কাছ থেকে গভীর ভালবাসার সাথে অশ্রু সিক্ত নয়ণে বিদায় নিয়ে চলে গেলেন বগুড়া জেলায় নতুন কর্ম স্থলে। বদলি হয়েছেন সরকারী চাকুরীর গতানুগতিক নিয়মে।

এর মধ্যে তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন বদলগাছী থানার সকল পুলিশ অফিসার সহ পুলিশ সদস্য গন।এ ছাড়া ও বিদায় জানান বদলগাছী বিদ্যাসাগর ইন্সটিটিউট ও বদলগাছী মহিলা হান্ডবল দল সহ উপজেলার বিভিন্ন পেশার মানুষ।

বদলগাছী শহরের অপরাধীদের আইনের আওতায় এনে শহরের আইন শৃংখলা বজায় রাখার দ্বায়িত্বভার নিয়ে কর্মক্ষেত্রে যোগ দিয়েছিলেন । যোগদানের পর হতেই তিনি মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি, দখল, চাঁদাবাজ সহ সকল অন্যায় কর্মকান্ডকে নিজ যোগ্যতা ও সাধ্যমতো নিয়ন্ত্রনসহ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন।

এ প্রসঙ্গে বদলগাছী থানার সামনে মুদি দোকানদার কিয়ামত বলেন, তার বদলি সংবাদে অসাদু, দুর্নীতিবাজরা হয়তো আনন্দ উল্লাস করলেও মন ভেঙ্গেছে সাধারন আপামোর জনগনের। তিনি অন্যায় অনিয়ম, মাদক দাদন ব্যাবসায়ী ও হয়রানির ঘোর বিরোধী ছিলেন।

যুবলীগ নেতা রজন বলেন, থানায় সেবা প্রার্থীদের সেবা নিশ্চিত করতে সরাসরি তিনি নিজেই কথা বলতেন। এক কথায় পুলিশি আদর্শের মডেল ছিলেন ওসি জালাল সাহেব। অনেক দাদালদের কাছ থেকে সেবা প্রার্থীদের টাকা ফেরৎ নিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে তার কঠোর নজরদারীতে।

বদলগাছী থানার এ এস আই মিলন মিয়া বলেন ওসি হিসেবে জালাল স্যার অত্যন্ত দায়িত্বশীল ছিলেন যে সময়ের কাজ সেই সময়ে করতে তিনি পছন্দ করতেন।মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে তিনি সোচ্চার ভূমিকা পালন করতেন।

বদলগাছী থানার এস আই গৌরাঙ্গ বলেন, ওসি হিসেবে জালাল স্যার খুবই সহজ সরল মানুষ ছিলেন, বিশেষ করে সাধারণ মানুষের কাছে তিনি একটি মডেল ছিলেন যে কোন সমস্যায় সাধারণ মানুষ পরলে তার কাছে অনাসে সরাসরি যেতে পারতেন। ইফতিজিং,বাল্যবিবাহ, প্রতিরোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

তিনি যোগদানের পর থেকে একটি কথা প্রায় বলতেন যে তার সামনে লঙ্গী পড়া মানুষ গুলিকে আমি সব সময় আমার অফিস রুমে সরাসরি দেখতে চায়। সাধারণ মানুষ গুলি যেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং দেখা করতে পারেন।

 

স/এন