আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জজকোর্ট জুড়িবোর্ডের সদস্য, নগরকান্দা ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নগরকান্দার বিআরডির সাবেক সভাপতি ও ফরিদপুর-২, আসনের সাবেক এমপি সাইফুজ্জান জুয়েল চৌধুরী পিতা মরহুম আঃ আলেম চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার অনুষ্ঠিত হয়।
মরহুম আঃ আলেম চৌধুরীর রুহের মাগফেরাগ কামনা করে সকাল ১০ টায় ফুলসুতি আঃ আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাদ জোহর উপজেলার বিভিন্ন স্থানে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জানা যায়, মরহুম আব্দুল আলেম চৌধুরী ১৯৮৩ সালের এইদিনে বার্ধক্যজনিক কারনে মৃত্যুবরণ করেন। মৃতে্যুর সময় তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ফরিদপুর-২, আসনের সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী সালথা-নগরকান্দাবাসীর কাছে তার পিতার রুহের মাগয়েরাতের জন্য দোয়া চেয়েছেন।
স/এন

