ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মোটর সাইকেলে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স সহ সকল কাগজপত্র সাথে রাখার বিষয়ে জেলা পুলিশের জিরো টলারেন্স ঘোষনা।
জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন’র নির্দেশে ৭ সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী ঝালকাঠি বাসস্ট্যান্ড, কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় এবং গাবখান সেতুর সড়কে সকল প্রকার ইঞ্জিন চালিত যানবাহনের কাগজ পত্র যাচাই করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
যাদের কাগজপত্র সঠিক পাইনি তাদেরকে মামলা দেয়া হয় । যাদের কাগজপত্র সঠিক পেয়েছে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বেশিরভাগ মোটর সাইকেলে প্রয়োজনীয় কাগজ ও হেলমেট না থাকায় শনিবার ১ দিনে অর্থশত মামলা দেয়া হয়।
পুলিশ সুপার জানান, গত ১ মাস আগ থেকেই সপ্তাহের প্রতি শনিবার ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
সড়কে যান চলাচলে বৈধ কাগজ সাথে রাখার বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
স/ মেহেদী

