ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বৃষ্টিবিঘ্নিত দিনে উজ্জ্বল আফিফ ও শান্ত

nayem ahmed
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক: কক্সাবাজারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় চারদিনের ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়েছেন আফিফ হোসেন ও নাজমুল হাসান শান্ত।

প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধার মুখে পড়ে ম্যাচটি। টসে জিতে ব্যাটিং নেমে শুরুতেই ৩ উইকেট হেরে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ তৃতীয় দিনেও সকাল থেকে বৃষ্টির মধ্য বিরতির পর থেকে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান আফিফ ও শান্ত।

দুজনেই লঙ্কান বোলারদের ভালোভাবে সামাল দিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। সেই সাথে নিজেদের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন দুজনেই। ১১৬ রানের দারুন জুটি গড়ে অপরাজিত আছেন দুজন ব্যাটসম্যানই।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৩ উইকেট ১৩৭ রান।

 

স/এন