ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফের পোশাক বিতর্কে সুহানা

nayem ahmed
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: ফের পোশাক বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখ কন্যা সুহানা। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি সুন্দর ছবিতে পোশাকের ধরণ নিয়ে সমালোচনার ঝড় তুলল নেটিজেনরা।

নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ কন্যা সুহানা খান। লন্ডনের একটি পার্কের সিটে বসে রয়েছেন বাদশা-তনয়া। রোদ ঝলমল সকালে মিষ্টি হাসিতে বসে রয়েছেন সুহানা।

ছবিতে দেখা গিয়েছে তিনি একটি ক্রিম রঙা টপ ও কালো প্যান্ট পড়েছেন। কিন্তু সুহানার খোলামেলা আউটফিট নিয়ে সমালোচনা শুরু করেছেন ভক্তরা। সেই পোস্টেই অনেকেই পোশাক নিয়ে নানান উপদেশ দিয়েছেন। আরও ভদ্র পোশাক পরার অনুরোধ জানিয়ে পোস্ট করেছেন কিছু ভক্ত। তাঁদের মধ্যে অনেকের বক্তব্য, অনেক বেশি নিজের উজ্জ্বল ত্বক দেখাতেই এই পোস্ট সুহানার।

পোশাক বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি সুহানা। মুখ খোলেননি শাহরুখ খানও। ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েটের পরই অভিনয় নিয়ে পড়ার ঝোঁক বাড়ে তাঁর। বলিউডে অভিষেকের জন্য তৈরিও হচ্ছেন তিনি। তবে পোশাক বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।

 

স/এন