ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর মালোপাড়ার বস্তি উন্নয়ন কাজের উদ্বোধন

nayem ahmed
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি: তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার মালোপাড়ায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার কাউন্সিলর আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন প্যালেন মেয়র শাহিনুর রহমান। বক্তব্য রাখেন কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব ও জাফর ইকবাল, কাউন্সিলর আলপনা খাতুন, সচিব তৌফিকুর রহমান, প্রকৌশলী সাজিদুর রহমান প্রমুখ।

পৌরসভার ২ নং ওর্য়াড মালোপাড়ায় একক পাইখানা ২২ টি, ফুটপাত ৩০০ মিটার, আরসিসি ড্রেন ২২০ মিটার, ডাষ্টবিন ২ টি, সোলার লাইট ২ টি, হস্তচালিত নলকুপ ৬ টি এবং বৃক্ষ রোপন করা হবে। এ কাজে ব্যয় হবে ৮০ লক্ষ ৬৭ হাজার ১৫০ টাকা।

 

স/এন