ইবি প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের ১৪তম সম্মেলন আগামীকাল বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মারক ভাস্কর্য মুক্তবাংলা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। সেখান থেকে র্যালী নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনে মিলিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা সিপিবি’র সভাপতি ওয়াকিল মুজাহিদ ও ঝিনাইদহ জেলা সিপিবি’র সভাপতি রবিউল আলম খোকন। এছাড়াও বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
স/শা

