ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা

nayem ahmed
আগস্ট ২৮, ২০১৯ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি: সংসারে অভাব অনটন ও ছেলে প্রতিবন্ধি থাকায় গাজীপুরের টঙ্গীতে হাজিবাড়ি এলাকায় একটি বাসা বাড়িতে ছেলেকে হত্যা করে বাবা আত্মহত্যা করেছেন।

গত মঙ্গলবার রাতে টঙ্গীর হাজিবাড়ি এলাকার একটি বাসা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর বেলাব থানার বটেশ^র এলাকার বাসিন্দা আব্দুল হালিম (৩২) ও তার ছেলে নোমান (৮)। তারা সপরিবারে টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাড়িতে ভাড়া থাকতো।

জানা যায়, টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো আব্দুল হালিম। তার পরিবারে ৪ সন্তান ও স্ত্রী ছিল।

সংসারে অভাব অনটন থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন আব্দুল হালিম। এক পর্যায়ে রাত ২টার দিকে তার প্রতিবন্ধি ছেলে নোমানকে শ^াসরোধ করে হত্যা করে। পরে তিনি নিজেও বারান্দার গ্রিলে গলায় ফাঁস লালিয়ে আত্মহত্যা করে।

এ সময় তার স্ত্রী টেরপেয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে যায়। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাতেই বাবা ছেলে মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

স/এন