পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ওয়াশ বিষয়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, পৌর সচিব লিয়াকত হোসেন, প্রধান
শিক্ষক অনিতা রানী মন্ডল, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, শেখ জালাল উদ্দীন, কাউন্সিলর আসমা আহমেদ, কবিতা দাশ, সরবানু বেগম, শেখ মাহবুবুর রহমান রনজু, গাজী আব্দুস সালাম, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, ডাঃ হৃষিকেশ সাহা, যুবলীগনেতা জগদীশ চদ্র রায়, ঈমান আলী মাস্টার ও মাওঃ রইসুল ইসলাম।
স/এন

