মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতাঃ মাগুরার মহম্মদপুরে ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী সচল পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরো ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টার সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার চিত্রবিশ্রাম গ্রামের সোহাগ (২৫), শাহিদুল (২৪) ও মাগুরা সদর উপজেলার পিয়াস বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ ৩ জন কে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষ থেকে আরো ৮ রাইন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অন্য দুইজনের বাড়িতে অভিযান চলাচ্ছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ আসামি কে আটক করা হয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/এন

