মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা সংলগ্ন সুখবাসপুরে সিএনজি ও ইজিবাইকের মধ্যে মুখমুখি সংঘর্ষে আকমত আলী (৩৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকাল ১০ টার দিকে হাতিমারা এলাকার সুখবাসপুরের হাজী বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় ইজিবাইক ও সিএনজিতে থাকা যাত্রীদের তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রত্যাক্ষদর্শীদের জানিয়েছেন কয়েকজন সামান্য আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে। পরে স্থানীয়রা মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। নিহত সিএনজি চালক কিশোরগঞ্জ জেলার চর পাড়া গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিমারা ফাঁড়ির এস আই জাকির হোসেন জানান, সিএনজি ও ইজিবাইকের মুখমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স/শা

