ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গুলশান হামলায় নিহত একজনও মাদ্রাসা ছাত্র ছিলনা : মন্ত্রী আসাদুজ্জামান নূর

admin
মার্চ ১৫, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, স্কুলগুলোতে এখন খেলাধুলার তেমন পরিবেশ নেই। এতে করে শিশুরা হিন্দি সিরিয়িাল এর ফেসবুক ইন্টারনেট ব্যবহারের কারনে অন্য মনোস্ক হয়ে যাচ্ছে। শনিবার সকালে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগে জানতাম মাদ্রাসা থেকে জঙ্গি তৈরী হয় কিন্তু এখন গুলশান মাহলার পর থেকে জানলাম বিভিন্ন বেসরকারী বিশ্ব বিদ্যালয়ের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাই জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সময়ে দূর্যোগ কালে মঙ্গা এলাকায় লোক মারা যেত কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর কোন দুর্যোগে প্রান হানির ঘটনা ঘটেনি। এতে করেই বোঝা যাচ্ছে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মো: শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, পাবলিক সার্ভিস কমিশনের সচিব বেগম আকতারী মমতাজ, যুব ও ক্রিড়া সচিব আসাদুল ইসলাম, প্রাক্তন ছাত্র,খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন প্রমুখ। পরে মন্ত্রী স্কুলটির ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি কেক কাটেন।

স/শা