বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় গ্রেনেড হামলা ও ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগ এই আয়োজন করে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতুর নেতৃত্বে কলেজ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ চত্তরে এসে শেষ হয়।
এরপর কলেজ প্রঙ্গনে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক সাখওয়াত হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, এস এম মনিরুল ইসলাম সাজু, সালমান হোসেন, রুহুল আমিন, তনু, নাইম, সোহাগ, নেহা, সুরুজ প্রমূখ।
স/এন

