ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোরে অস্ত্র-মাদকসহ ১০২ জন গ্রেফতার

admin
মার্চ ১৫, ২০১৭ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি :

যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি দেশি তৈরি পাইপগান ও বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হয়। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার নয় থানায় অভিযান চালায় পুলিশ। এসময় ১০২জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে কোতয়ালি থানা পুলিশ ৩১, চৌগাছা ১০, শার্শা আট, ঝিকরগাছা নয়, বেনাপোল ১৪, কেশবপুর ০৫, মণিরামপুর ১৫, অভয়নগর ০৮, বাঘারপাড়া থানা পুলিশ ০২ জনকে গ্রেফতার করে। এসময় বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হয়। এছাড়া জেলার কেশবপুর উপজেলার হাসানপুর গ্রাম থেকে একটি দেশি তৈরি পাইপগান জব্দ করা হয়।

স/শা