ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা এয়ারপোর্টে ব্রিটিশ জাল পাসপোর্টে ভারতীয় মহিলা আটক

admin
আগস্ট ২০, ২০১৯ ৪:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়াপোর্টে ব্রিটিশ জাল পাসপোর্টে ভারতীয় মহিলা আটক।

গত ১১ আগষ্ট রবিবার ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ আটক করে কৌশলা কার্তিক নামের ২৯ বছর বয়সী এক ভারতীয় মহিলাকে।

ঘটনা অনুসন্ধানে জানা যায়, কৌশলা ভারতীয় নাগরীক হয়ে ভারতীয় পাসপোর্টে বাংলাদেশের ভিসা নিয়ে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

সেখান থেকে বাস যোগে সিলেট যাবার পরে লন্ডনে অবস্থানরত স্বামীর পাঠানো ব্রিটিশ পাসপোর্ট নিয়ে অভ্যন্তরিন বিমান যোগে ঢাকা আসেন।

সেখানে লন্ডনে যাবার জন্য নির্ধারিত লাইনে দাঁড়ালে ইমিগ্রেশন চেকে ব্রিটিশ পাসপোর্টটি জাল হিসাবে বিবেচিত হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমাননন্দরন থানায় প্রেরণ করে সেখান থেকে তার মালামাল জব্দ করে তাকে আদালতে পাঠানো হয়।

অনুসন্ধানে জানা যায়, জাল পাসপোর্ট তৈরির এক সদস্য বর্তমানে ইকুইডর অবস্থান করছে। অন্য সহযোগী হুমায়ন থাকে বাংলাদেশের সিলেটে।

ইংল্যান্ডে অবস্থানরত কৌশলার স্বামী সঙ্গবন্ধ এই দালাল চক্রের সাথে অর্থ বিনিময়ে আইনের চোখে ধুলো দিয়ে তাকে ব্রিটিশ নেবার চেষ্টা করছিল।

কৌশলা ভারতের কেরেলা রাজ্যের বাসিন্দা। তিনি ভারতীয় পাসপোর্টে বাংলাদেশী ভিসা লাগিয়ে বাংলাদেশে প্রবেশ করে কিন্তু বাংলাদেশ থেকে তিনি আবার নিজেকে ব্রিটিশ নাগরিক প্রমানের জন্য জাল ব্রিটিশ পাসপোর্ট এয়ারপোর্টে প্রদর্শন করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে কৌশলা জানানা, ব্রিটিশ পাসপোর্টটি তার স্বামী লন্ডন থেকে তৈরি করে দালাল মাধ্যমে তার কাছে পাঠিয়েছে।

চমক নিউজ টিমের অনুসন্ধান আগামী পর্বে জাল পাসপোর্ট তৈরির বাংলাদেশী দালালদের প্রতিবেদন তুলে ধরা হবে।

স/এষ্